পহেলা বৈশাখ ১৪৩৩

18 April 2026

পয়লা বৈশাখের আনন্দে রঙিন ছিল লুমিনারিস। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিবারের মতো এবারও আয়োজন ছিল প্রাণবন্ত ও জমকালো। মিষ্টি, বাতাসা, মুড়িমাখা আর নানা আয়োজনের সঙ্গে গান, আড্ডা আর হাসিতে কেটে গেছে এক মনভরা বিকেল। নতুন বছরের এই সুন্দর শুরুতে লুমিনারিস পরিবারের সবার জন্য রইল ভালোবাসা, শুভেচ্ছা ও অফুরন্ত আনন্দ। শুভ নববর্ষ।